
নিজস্ব প্রতিনিধি :
১৭ বছর পর ভোট দেব ফিলিংসই আলাদা– লাইনে দাঁড়িয়েছে এমনটাই বলছেন ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ কার্যক্রম শুরুর কথা। তবে সময়ের আগে থেকেই ভোটাররা কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে ঢাকা-৯ আসন। এখানে ১২ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকা-৯ আসনের ওয়ার্ডগুলো হলো– ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫।
এদিকে, ভোটের কার্যক্রম সাড়ে ৭টায় শুরু হয়েছে। এরই মধ্যে ভোট প্রয়োগের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। জানতে চাওয়া হলে তারা আনন্দ নিয়ে জানান, ১৭ বছর পর ভোট প্রয়োগ করব, ফিলিংসই আলাদা।
সকালে ঢাকা-৯ আসনের কেন্দ্র খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

