
মাসুম বিল্লাহ-খুলনা :
আজ ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুলনা মহানগর সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে এক বিশাল নির্বাচনী প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর ১৬নং ওয়ার্ডের শ্মশানঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বয়রা বাজার বাসস্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। পথিমধ্যে নেতৃবৃন্দ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রকিবুল হাসান রাকিব।
মিছিল পরবর্তী সভায় রকিবুল হাসান রাকিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জুর বিজয় সুনিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। ধানের শীষের জোয়ারে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ এবং আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে তার প্রতিফলন ঘটবে।
এসময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুম বিল্লাহ, ইয়াসিন আরাফাত ডালিম, মজনু চৌধুরী, সোহেল শেখ, মো. স্বপন, মাসুদ রানা, আসাদুজ্জামান রাজু, মো. সুমন খান, শহিদুল ইসলাম শিমুল, মো. রাকিব হাসান রিপন, আব্দুর রহমান, সামছের শেখ, তাইম হোসেন, মাসুদুর রহমান, শিকদার পারভেজ, মামুনুর রশীদ, মাহফুজ আহমেদ, মাসুম, রবিউল ইসলাম, বাবলু তালুকদার, মো. বেলাল হোসেন, ফরহাদ হোসেন, শহিদুল ইসলাম, মো. রুবেল, সবুজ শেখ, মো. আরাফত হোসেন, মো. মোহন হাওলাদার, হারুন, শুকুর, শজিব শিকদার ও সেলিম প্রমুখ।

