
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
দীর্ঘ ১৭ বছর পর ধানের শীষ প্রতীক ফিরে পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন এখন উৎসবের জনপদে পরিণত হয়েছে।
আজ ০৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে শিবপুর স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
শিবপুর ইউনিয়নসহ আশেপাশের ৬টি ইউনিয়নের প্রায় ১৫ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এই সভায় অংশ নেন। দুপুরের পর থেকেই মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করেন সমর্থকরা। বিকেলের মধ্যেই বিশাল স্কুল মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
বটপাতা নয়, ধানের শীষেই আস্থা সভায় উপস্থিত সাধারণ ভোটার ও কর্মীরা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন যে, তারা কোনো প্রলোভনে পা দেবেন না। তাদের স্লোগান ছিল আমরা বটপাতায় বিক্রি হতে চাই না, নবীনগরের প্রকৃত উন্নয়ন চাই।”
দীর্ঘ ১৭ বছর পর নিজেদের পছন্দের ‘ধানের শীষ’ প্রতীক ফিরে পাওয়ায় ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
সভায় প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মান্নান ভাই। নেতাকর্মীরা তাকে এমপি হিসেবে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, কোনো অপশক্তিই এই গণজোয়ারকে রুখতে পারবে না।
উল্লেখযোগ্য যে, বিদ্যাকুট ইউনিয়ন থেকে ইটালি প্রবাসী আলতাফ হোসেন বশিরের নেতৃত্বে প্রায় এক হাজার নেতাকর্মীর একটি বিশাল বহর এই নির্বাচনী সভায় যোগ দেয়, যা সভার গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।
”১৭ বছর পর আমরা আমাদের প্রিয় প্রতীক ফিরে পেয়েছি।”
”কোনো অপশক্তির কাছে নতি স্বীকার নয়, ধানের শীষের বিজয় সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
”নবীনগরের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় ধানের শীষের বিকল্প নেই।”
শিবপুর স্কুল মাঠের এই নির্বাচনী সভাটি মূলত মান্নান ভাইয়ের পক্ষে এক বিশাল শক্তির মহড়ায় পরিণত হয়, যা আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

