
মোঃ শফিকুল আলম-ক্রাইম রিপোর্টার গাইবান্ধা :
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী মোঃ শফিকুল ইসলাম (৪৫), পিতা—মৃত ফুলমিয়া, সাং—দক্ষিণ কঞ্চিপাড়া (কেকটির হাট ভাড়াদৌ), থানা—ফুলছড়ি, জেলা—গাইবান্ধা, এ ঘটনায় ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি পৈতৃক সূত্রে প্রাপ্ত তফসিলভুক্ত জমির বৈধ মালিক ও দখলদার। উক্ত জমি নিয়ে গাইবান্ধা জজ কোর্টে মামলা চলমান রয়েছে (মামলা নং—১৮২/১৯)। আদালতের নির্দেশ অমান্য করে বিবাদীরা জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছিল।
অভিযোগ অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ ভোর আনুমানিক ৫টার দিকে মোঃ কবির মিয়া, মোঃ মনতাজ মিয়া, মোঃ আকাব্বর মিয়া, মোঃ নুরা আলম মিয়া, মোঃ রউফ মিয়া, মোঃ আজাদুল মিয়া, মোঃ আনারুল মিয়া, মোছাঃ রওশনারা বেগম, মোছাঃ বকুলফুল বেগম, মোছাঃ রাহেলা বেগমসহ ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র—দা, কুড়াল, ছুরি ও বাঁশের লাঠি নিয়ে তার জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখল নেয় এবং ইরি ধানের চারা রোপণ করে।
তিনি বাধা দিতে গেলে তাকে অশ্লীল ভাষায় গালিগালজ, মারধর ও প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রাণের ভয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ ঘটনায় উপস্থিত সাক্ষী হিসেবে স্থানীয় তিনজন নারী অভিযোগে স্বাক্ষ্য প্রদান করেছেন।
ভুক্তভোগী শফিকুল ইসলাম প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফুলছড়ি থানার পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

