
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৫ আসনের অন্তর্ভুক্ত এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয় আজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জনপ্রিয় নেতা জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
উক্ত অনুপ্রেরণামূলক আয়োজনটি করেছে “শফিকুল ইসলাম মিল্টন ফাউন্ডেশন”।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন —
“দেশের ভবিষ্যৎ নির্মাণে তোমরাই সবচেয়ে বড় সম্পদ। শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে আগামী প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে।”
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
সবশেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

