
নিজস্ব প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৫ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী প্রচারণা দিন দিন আরও গতিশীল হয়ে উঠছে। ১লা ফেব্রুয়ারী ২০২৬, শনিবার ঢাকা-১৫ এর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন মিল্টন। প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জনসমর্থনে অন্য প্রার্থীদের তুলনায় মিল্টন এগিয়ে রয়েছেন বলে স্থানীয়রা মনে করছেন।
প্রচারণা চলাকালে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন,
“ঢাকা-১৫ এর মানুষ পরিবর্তন চায়। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে এই আসনকে একটি আধুনিক, বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত এলাকায় রূপান্তরিত করবো। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার। সবার আগে বাংলাদেশ—এই চেতনাকে সামনে রেখে আমরা নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাবো।”
তিনি আরও বলেন, তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ অংশগ্রহণই এই নির্বাচনে বিজয়ের মূল শক্তি হবে। প্রচারণায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে স্লোগান ও সমর্থন জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্ব ও কর্মসূচিতে তারা আশাবাদী এবং পরিবর্তনের প্রত্যাশায় তার পাশেই থাকবেন। ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মিল্টনের প্রচারণা ইতোমধ্যে নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

