
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে তাদের প্রতিভা তুলে ধরে।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

