
মার্শাল হাসান :
বাংলাদেশ সেনাবাহিনীর কারাতে দলের কোচ হিসেবে অসামান্য অবদান রাখায় Best Coach’s Award (Coin of Excellence Award) অর্জন করেছেন বিশিষ্ট প্রশিক্ষক শিহান মোয়াজ্জেম হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক বাংলাদেশ কারাতে ফেডারেশন ও সেনসাই আফজাল ইসলাম।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড (Army Sports Control Board)-এর উদ্যোগে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ও Director of Military Training (DMT) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির তাঁর হাতে এই সম্মানজনক পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর কারাতে দলের উন্নয়ন, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানে দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“এই সম্মান আমার জন্য গর্বের ও অনুপ্রেরণার। ভবিষ্যতে দেশ ও সেনাবাহিনীর জন্য আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে চাই।”
উল্লেখ্য, Coin of Excellence Award সেনা ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান ও দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়ে থাকে।

