
জুলফিকার আলী জুয়েল :
কবি নজরুল উচ্চ বিদ্যালয় এর ৩০ বছর পূর্তিতে ১৪ই এপ্রিল রোজঃ মঙ্গলবার গাছা থানায় এলাকার ৩৩ নং ওয়ার্ডে সীমাহীন আনন্দ ও ফূর্তিতে বিদ্যালয় প্রাঙ্গন আয়োজন করা হয় বর্ষবরণ, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে তাহার পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাযহারুল ইসলাম রুবেল, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
সভাপতি, গাজীপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাংবাদিক ব্যক্তিত্ব জনাব মোঃ মোছাদ্দিকুর রহমান (হাজী মুছা)
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ দেবনাথ অধ্যক্ষ, খাইলকুর বাদশাহ্ মিয়া অগ্রণী বিদ্যালয় এন্ড কলেজ । সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল হালিম মিয়া সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক, কবি নজরুল উচ্চ বিদ্যালয় । সম্মানিত অতিথি জনাব মোঃ আব্দুস সালাম প্রতিষ্ঠাতা পরিচালক, কবি নজরুল উচ্চ বিদ্যালয় । ইঞ্জিনিয়ার মোঃ আসাদুজ্জামান সবুজ, পরিচালক, কবি নজরুল উচ্চ বিদ্যালয়। ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবু হাসান সাগর, ৩৮ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুমন রাহাত, উদ্বোধকের বক্তব্যে হাজী মুছা বলেন আজকের এই আনন্দঘন দিনে কবি নজরুল উচ্চ বিদ্যালয় এর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ষবরণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের গৌরবগাথা একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ বছর অতিক্রম করা কেবল সময়ের বিবর্তন নয়, বরং এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন সারথি হওয়ার গৌরবময় ইতিহাস। আজ এই প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি অনুভব করছি সেই উদ্দীপনা, যা গত তিন দশক ধরে এই এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করে রেখেছে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান আমার সামনে বসে থাকা কৃতি শিক্ষার্থী ও সোনামণিদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। আজ তোমরা ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যে নৈপুণ্য দেখাচ্ছো, তা সত্যিই প্রশংসনীয়। মনে রাখবে, পুঁথিগত বিদ্যার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম তোমাদের একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। প্রতিষ্ঠাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অত্র বিদ্যালয়ের সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো: আব্দুল হালিম মিয়া এবং প্রধান শিক্ষক জনাব মো: আরিফুল ইসলাম মেঘরাজ সহ সকল শিক্ষক ও পরিচালনা পর্ষদকে। আপনাদের নিরলস পরিশ্রমে আজ এই বিদ্যালয়টি এই পর্যায়ে পৌঁছেছে। আপনাদের শ্রম ও ত্যাগ বৃথা যাবে না।
সবশেষে, পহেলা বৈশাখ এবং নতুন বছরের এই শুভ লগ্নে আমি সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি। “কবি নজরুল উচ্চ বিদ্যালয়” যেন ভবিষ্যতেও জ্ঞানের মশাল হাতে এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশাই করি। আজকের এই চমৎকার আয়োজনের সাথে আমাকে যুক্ত করার জন্য আমি পুনরায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই।

