
নিজস্ব প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তব অর্পণ ও কর্পণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। বুধবার সকালে রাজধানীর বনানীতে অবস্থিত বেগম খালেদা জিয়ার মাজারে ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তিন শতাধিক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, সার্বভৌমত্ব ও দেশের স্বাধীনতার প্রশ্নে আপসহীন ছিলেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
উপস্থিত ছিলেন:
শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মেজর জেনারেল রোকন
মেজর জেনারেল কাজী আশফাক
ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ
মেজর মাসুদ
মাস্টার ওয়ারেন্ট অফিসার লিয়াকত
সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহ
সিনিয়র ওয়ারেন্ট অফিসার সিদ্দিক
সিনিয়র ওয়ারেন্ট অফিসার সালেক
সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিল্লুর
সার্জেন্ট তাইজাল হক তাজুল
এছাড়াও ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তিন শতাধিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

