
মোঃ গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন আর কেবল বিএনপির একার সম্পদ নন, তিনি আজ সারা দেশের মানুষের সম্পদ। তাঁর সুস্থতা ও কল্যাণে দেশের প্রতিটি প্রান্তের মানুষ দোয়া করছেন। আমার প্রিয় রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার মানুষ এবং বিএনপির নেতা-কর্মীরা প্রতিদিন তাঁর জন্য স্মরণ সভা ও দোয়ার আয়োজন করছেন।”
সোমবার (১২ জানুয়ারি) রূপসার অচিনতলা মদিনাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে নৈহাটি ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল আরও বলেন, “বিগত ১৭ বছর বাংলাদেশে গণতন্ত্র ছিল না। ইনশাআল্লাহ, এবার জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হবে। তারেক রহমানকে দেশের মানুষ আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আমরা রাষ্ট্র পরিচালনায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবার, কর্মসংস্থান, শিল্প-কারখানা, যোগাযোগ এবং আইন ও বিচার—এই ৮টি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমরা ধর্মীয় মূল্যবোধকেও প্রাধান্য দেবো।” রূপসাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “রাজনীতি যার যার হতে পারে, কিন্তু রূপসার প্রতিটি মানুষ আমার আপন। আমি জনতার মুখোমুখি হতে চাই। আগামী ২৩ জানুয়ারি রূপসা সরকারি কলেজ মাঠে সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দেবো।”
খুলনা জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিত ছিলেন:
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম ও কামরুজ্জামান টুকু; জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু; উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, শেখ আজগর আলী, আনিসুর রহমান, শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, রয়েল আজম ও রবিউল ইসলাম রবি। রূপসা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মো. তৌহিদ উদ্দিন শেখ।
স্বেচ্ছাসেবক ও যুবনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম বিপ্লব, গোলাম রব্বানী, হাবিবুর রহমান বেলাল, রেজাউল ইসলাম রেজা, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, ফিরোজ মীর, মো. বাবুল শেখ, শাহানাজ বেগম, নাদিরা সুলতানা,সুলতানা বিলকিস শিল্পী, রোকসানা বেগম, আজিজুর রহমান, মাইনুল হাসান, সোহেল আকন, মিজানুর রহমান মিজান, মো. ইকবাল হোসেন, সাহাজামান প্রিন্স, মুজিবুর সানা এবং মো. আসাদুজ্জামান আসাদসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও পরকালীন শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

