
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
আজ রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে গাইবান্ধা পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক গাইবান্ধা-২ আসনের জামায়াতের নবনির্বাচিত সংসদ আবদুল করিম মিয়া প্রথমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর জেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, কৃষকদল, তাতীদল, ওলামা দল ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
শহীদের স্মরণে সকাল ১০,৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমিতে কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন জেলা প্রশাসন।

