
মাসুম বিল্লাহ-খুলনা :
ইংরেজি নতুন বছর ২০২৬ উপলক্ষে ১ নং ওয়ার্ডের রামনগর ও রহিম নগরসহ সর্বস্তরের এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী মোঃ গোলাম রব্বানী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “অতীতের সকল গ্লানি মুছে দিয়ে নতুন বছরে আমরা এক সুন্দর ও সমৃদ্ধ ওয়ার্ড গড়ে তুলব। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ ও সুস্বাস্থ্য। ২০২৬ সাল হোক আমাদের ঐক্য ও অগ্রগতির বছর।”
আগামী নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “এলাকাবাসীর পাশে থেকে নিঃস্বার্থভাবে সেবা করার লক্ষ্য নিয়েই আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। রামনগর ও রহিম নগরের সার্বিক উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের মূল্যবান রায় ও ভালোবাসা পেলে এই ১ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করব ইনশাআল্লাহ।”
নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং উন্নয়নের অগ্রযাত্রায় সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান। পরিশেষে তিনি সবার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।
শুভেচ্ছান্তে,
মোঃ গোলাম রব্বানী
তরুণ সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী
১ নং ওয়ার্ড, রামনগর ও রহিম নগর।

