
মোঃ আবু সালেক ভূইয়া :
০৯-০৩-২০২৬ ইং তারিখ রোজ সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখার লক্ষ্যে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এ সময় কমিশনার মহোদয় ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন
এবং পরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ রাখা, যানজট নিরসন ও যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার বিষয়ে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস), উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুরস্থ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

