
মোঃ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত লালমনিরহাট জেলা বিএনপি।
বেগম খালেদা জিয়া ছিলেন দেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং একজন সাহসী, প্রজ্ঞাবান ও আপসহীন রাজনৈতিক নেতা। বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি ছিলেন দৃঢ় নেতৃত্ব ও প্রতিবাদের এক উজ্জ্বল প্রতীক।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে তাঁর বলিষ্ঠ ভূমিকা জাতিকে অনুপ্রাণিত করেছে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় রাজনীতি বিকাশে তিনি অসামান্য অবদান রেখেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অবিস্মরণীয় কর্ম আমাদের সর্বদা অনুপ্রাণিত করবে।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গ ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

