
লিমন :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী এবং ‘বাংলার মা’ খ্যাত বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা তাঁতীদল।
এক শোকবার্তায় উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দ জানান, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের আস্থার শেষ ঠিকানা। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হলো, তা কখনো পূরণ হওয়ার নয়। তিনি আজীবন দেশ ও দশের কল্যাণে এবং শোষিত মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন:
”আমরা আমাদের প্রিয় নেত্রীকে হারিয়ে আজ শোকস্তব্ধ। তিনি শুধু একজন নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন কোটি মানুষের আস্থার ‘মা’। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
নাগেশ্বরী উপজেলা তাঁতীদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই নেত্রীর স্মৃতি চারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করার ঘোষণা দিয়েছেন। তাঁরা দেশবাসীকে মরহুমার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

