
নাসরিন আক্তার-বরগুনা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনা জেলায় মনোনয়নপত্র দাখিল কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

বরগুনা-১ আসনে মোট ৬ জন এবং বরগুনা-২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।
এর মধ্যে সোমবার সকালে বরগুনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মুহিব্বুল্লাহ হারুন মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া বরগুনা-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. জাহাঙ্গীর হোসাইন এবং বিএনপির সাবেক সংসদ সদস্য মতিউর রহমান তালুকদারের ছেলে সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র ক্রয় করেছেন।
অন্যদিকে বরগুনা-২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও এর মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি, বাংলাদেশ জামায়াতে ইসলামের ডা. সুলতান আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়াও বরগুনা-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. রফিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল লতিফ ফরাজী, স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদুজ্জামান ও মো. সোলায়মান, বিএনপির প্রার্থী মাওলানা মো. শামীম এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী সৈয়দ মো. নাজেম আফরোজ মনোনয়নপত্র ক্রয় করেছেন।

