
মোঃ শফিকুল আলম-গাইবান্ধা :
গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরে বেলা ১২ টার দিকে ঘন্টাব্যাপী প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে প্রস্তুুতি মুলক সভায় উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলম, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস, জেলা কারাগারের ডিপুটি জেলার গোলাম সাকলাইন পরিবার ও পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবা খাতুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
সভায় দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের প্রথম প্রহরে পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। পরে পর্যায়ক্রমে আলোচনা সভা এবং শিশু একাডেমির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

