
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৫ আসনের অন্তর্ভুক্ত ১৩ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
সভায় বক্তব্য দিতে গিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন,
“ঢাকা-১৫ আসনে জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে। ১৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি নেতাকর্মী যদি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকে, তবে ধানের শীষের বিজয় কেউ থামাতে পারবে না। কেন্দ্রভিত্তিক শক্তিশালী টিম, ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সঠিক কৌশলের মাধ্যমে আমরা জনগণের আস্থা অর্জন করেছি—এখন আমাদের দায়িত্ব সেই আস্থা রক্ষা করা।”
তিনি আরও বলেন,
“এই আসন বিএনপির দূর্গ—আর জনগণের ভোটে আমরা আবারও প্রমাণ করবো। শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা, ভোটারদের পাশে থাকা এবং সবকিছু নথিভুক্ত রেখে সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করতে হবে।”
সভায় ১৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

