
নিজস্ব প্রতিনিধি :
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মিরপুর প্রেসক্লাব, ঢাকা। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও চেতনা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।


