
শাওন আহম্মেদ লেবু-কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
১৩ ডিসেম্বর শনিবার বিকেলে নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রাসুল রাজা। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
বিক্ষোভ মিছিলে যুবদল, তাঁতীদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

