
নাজমুল আহসান-শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫ টার দিকে শ্রীপুর–জৈনা বাজার আঞ্চলিক সড়কের তেলিহাটি গণস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তেলিহাটি–টেংরা আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় চাপা পড়ে ৩০-৪০ ফিট হেচঁড়িয়ে মোটরসাইকেলটি যায় এবং গুরুতর আহত হন চালক।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
নিহত আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। দুর্ঘটনার সময় তিনি একাই মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল সুজুকি এসএফ মডেলের।
ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

