
মোঃ জুয়েল রানা রিন্টু :
আলহাজ্ব হাসানুল ইসলাম (রাজা), ১৭ ডিসেম্বর পাবনা-৩, চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর, আসনে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য প্রার্থীতার মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
৭০, পাবনা-৩ আসনের স্থানীয় প্রার্থী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা, রাজার নির্বাচনী ফরম উত্তোলনের মাধ্যমে, নির্বাচনী কার্যক্রমে প্রার্থীতার কার্যক্রম শুরু হলো।
তিনি চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মুসা নাসের চৌধুরীর নিকট থেকে ঐ মনোনয়নপত্র গ্রহণ করেন।
সাংবাদিকদের প্রশ্নে রাজা বলেন, আমি পাবনা-৩ আসনের জনগণের ভোটে নির্বাচিত হলে, কৃষক শ্রমজীবী অসহায় মানুষের পাশে ছিলাম থাকবো ও পাবনা-৩ আসন কে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।

