
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় পূর্ব রূপসা ছাত্রদলের আয়োজনে ২ ডিসেম্বর উপজেলার বাগমারাস্থ নৈহাটি ইউনিয়ন বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ দিদারুল ইসলাম।
রূপসা থানা ছাত্রদলের আহবায়ক কাজী জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ,খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মশিউর রহমান শফিক, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য বাবু মোল্লা, মাসুম সরদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো: জাকির শেখ,রূপসা থানা ছাত্রদলের যুগ্ম- আহবায়ক গোলাম রাব্বানী,
রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম, সহ-সভাপতি রনি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আবু বক্কার, থানা ছাত্রদলের সাবেক যুগ্ন- আহবায়ক মোঃ আল আমিন ,
যুবদল নেতা রমিজ শেখ, শাহিন শেখ, ইয়াকিন, মৃদুল, জিহাদ, সিফাত, রবি, রাজ, হান্নান, রমজান, আব্দুল্লাহ, আকাশ,মিরাজ,সালমান,বক্কার,আসমান, মাহফুজ,জাহিদুল ইসলাম বাবু প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ মাসুদ মীর।

