
নিজস্ব প্রতিনিধি :
ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ও চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লার ওপর হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে ঢাকা-১৫ আসনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা ও হত্যাচেষ্টার মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সুষ্ঠু ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

