
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। রবিবার (৩০ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ সুস্থতা কামনা করেন তারা।
নেতৃদ্বয় বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী হিসেবে সকলের শ্রদ্ধার পাত্র। তিনি তিনবার প্রধানমন্ত্রী থাকাকালিন দেশের অনেক উন্নয়ন করেছেন। দেশের গনতন্ত্রের জন্য তাঁর অবদান অবিস্মরনীয়। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, মহিয়সী এই নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। তাঁর সুস্থতার জন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।

