
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) গাইবান্ধা জেলার গৌরবোজ্জ্বল ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে।
শনিবার ২৯/১১/২০২৫খ্রি. তারিখ সকাল ১০ ঘটিকার সময় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স-বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৫ খ্রি. উপলক্ষ্যে জেলা নির্বাহী কমিটি গাইবান্ধার উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
উক্ত র্যালি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব ইঞ্জি: জানে আলম সোহেল – সাধারণ সম্পাদক, আইডিইবি জনাব ইঞ্জি: মো: রোকন-উদ-দৌলা (রোকন) – সদস্য গাইবান্ধা জেলা, জনাব ইঞ্জি: মো: আল-আমিন রুহুল – সাংগঠনিক সম্পাদক, জনাব ইঞ্জি: ফজলে রাব্বি – জনসংযোগ ও প্রচার সম্পাদক। এছাড়াও বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা নেতৃবৃন্দ ও গোবিন্দগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ। র্যালিটি স্বাধীনতা প্রাঙ্গন হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা প্রাঙ্গন এসে সমাপ্তি ঘটে।
অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ ফজলে রাব্বী- জনসংযোগ ও প্রচার সম্পাদক আইডিইবি, গাইবান্ধা।

