
সাইমন :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ দেশের মানুষ এখনো খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়। কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি আস্থার নাম।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, “নানা রোগ, শোক আর নির্যাতনের মধ্যেও দেশ ছাড়েননি খালেদা জিয়া। কৃত্রিমভাবে শেখ হাসিনা সরকার তার অসুস্থতাকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করেছে। কিন্তু তার অদম্য মনোবল নেতাকর্মীদের আরও সাহসী করেছে।”
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের সম্পদ লুট করে বিদেশে পালিয়ে গেছেন। অগ্রণী ব্যাংকের ভল্টে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার হওয়ার বিষয়টিই এর প্রমাণ বলে দাবি করেন তিনি।
খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “একদিকে একজন সর্বস্ব দিয়ে দেশের মানুষকে আগলে রেখেছেন, আরেকদিকে দেশের সম্পদ চুরি করে পালাতে হয়েছে আরেকজনকে। এই দুই চিত্রই আজ দেশের সামনে পরিষ্কার।

