
নিজস্ব প্রতিনিধি :
মিরপুর ১৩ নম্বর এলাকায় জামিয়া আবু জর (রাঃ) মাদ্রাসা ও ইসলামী যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত ওয়াজ ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
অনুষ্ঠানে মিল্টন বলেন,
“ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। আমি নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রমে সহযোগিতা এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।”
তিনি আরও বলেন,
“ঢাকা-১৫ এর মানুষের অধিকার, নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়।”
ওয়াজ মাহফিলে ধর্মীয় আলেম-উলামা, এলাকাবাসী, যুবসমাজ ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ বহু ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

