
নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় বসবাসরত নান্দাইল উপজেলার বিভিন্ন পেশার মানুষের পারস্পরিক সহযোগিতা, কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে ঢাকাস্থ নান্দাইল উপজেলা কল্যাণ সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটির অনুমোদন দেওয়া হয় ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখে।
নতুন কমিটিতে মোঃ কামরুজ্জামান কচিকে সভাপতি এবং মোঃ মাসুদ রানাকে সাধারণ সম্পাদক দায়িত্ব প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী এই সংগঠনটি ঢাকায় অবস্থানরত নান্দাইলবাসীর সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে কাজ করবে বলে জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।
ঘোষিত কমিটির শীর্ষ পদে রয়েছেন:
সিনিয়র সহ-সভাপতি: মোঃ শিশির রায়হান জাবির
সহ-সভাপতি: ইজাজুল কবির রয়েল
সহ-সভাপতি: আশিকিন আলম রাজন
সহ-সভাপতি: শফিকুল ইসলাম সাইমন
সহ-সভাপতি: আবুল বাশার পলাশ
সহ-সভাপতি: সাইফুল ইসলাম খোকন
সহ-সভাপতি: সাজেন্ট রুবেল
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: ইঞ্জিনিয়ার ইকবাল হাসান
যুগ্ম সাধারণ সম্পাদক: আলাউদ্দিন
সাংগঠনিক সম্পাদক: আবু রায়হান
অর্থ বিষয়ক সম্পাদক: কাওসার আহমেদ
দপ্তর বিষয়ক সম্পাদক: মোঃ শাহাআলম
এছাড়াও ক্রীড়া, সমবায়, প্রচার, শ্রম, সাহিত্য-সংস্কৃতি, ধর্ম, সমাজকল্যাণ, পরিকল্পনা, তথ্য ও গবেষণা এবং কার্যকরী সদস্যসহ মোট ২০১ জনের একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সদস্যদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটি বিস্তৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ঢাকায় থাকা নান্দাইলবাসীর কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই তাদের প্রধান লক্ষ্য। তারা সকলের সহযোগিতা, দোয়া ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন।
সংগঠনের মূল স্লোগান:
“ঐক্য প্রচেষ্টা কল্যাণে, এগিয়ে যাবে জয়গানে।”

