
এস এম দৌলত-বগুড়া
বগুড়া-৭(শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনকে শাজাহানপুরের গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়৷ গতকাল মঙ্গলবার বিকেলে গোহাইল কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানের গভনিং বডির সভাপতি আব্দুল আলিম শিমুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবধিত অতিথি মোর্শেদ মিল্টন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মাছুদুর রহমান মিঠু, প্রতিষ্ঠানের গভনিং বডির সদস্য ও সাবেক বিএনপি নেতা মিজানুর রহমান মতিন কাজী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, যুগ্ম-সম্পাদক আরিফসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গোহাইল ইউনিয়নের দেড় শতাধিক শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংসদ সদস্য মোরশেদ মিলটনকে সংবর্ধনা জানানো হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, অভিভাবক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

