
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৯নং কাচিনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ বাচ্চু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হালিম মোল্লা এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, গবেষক ড. আবুল কালাম আজাদ, অধ্যাপক আমির হোসেন, সাবেক পুলিশ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক ঢালী, বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন মিয়া এবং মো. সারফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ বাচ্চু তাঁর বক্তব্যে বলেন, “আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে কাচিনা ইউনিয়নে একটি ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করব এবং শালদহ নদীর বদ্ধতা দূর করতে খনন কার্যক্রম পরিচালনা করব।”
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা রাষ্ট্র মেরামতের ৩১ দফা বিষয়ে লিফলেট বিতরণ করেন

