
মোঃ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালত ০৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
বিজ্ঞ আদালতে লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক মাদকদ্রব্যসহ গ্রেফতার হওয়া আসামীর বিরুদ্ধে সেসন নং-২২৩/২২, জি আর নং-১৩/২২ (আদিতমারী), আদিতমারী থানার মামলা নং-১৩, তাং-২৩/০১/২২ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ) (১৬ কেজি গাঁজা)-এর অপরাধ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হওয়ায় এজাহার নামীয় আসামী ১। মোঃ সাজু (২২), পিতা-মৃত আব্দুল জলিল, সাং-কর্ণপুর, থানা ও জেলা-লালমনিরহাটকে ০৭ (সাত) বছর সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।

