
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শেখ জাবের আহমেদ। তিনি সম্প্রতি তার নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “পলাশবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করতে চাই।”
উল্লেখ্য, তিনি এর আগে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

