
নিজস্ব প্রতিনিধি :
গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও তৃণমূলের সর্বাধিক জনপ্রিয় নেতা এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসনের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরেন।
এ সময় যেন সৃষ্টি হয় এক অদ্ভুত জনজোয়ার—হাজারো মানুষের ঢল নামে রাস্তায়। জনতার কণ্ঠে একটাই স্লোগান— “ধানের শীষে ভোট দিন, জাহাঙ্গীর ভাইকে চান”!
মনোনয়ন তালিকায় এখনো এস এম জাহাঙ্গীর হোসেনের নাম ঘোষণা না হওয়ায় এলাকায় বিরাজ করছে চাপা ক্ষোভ ও অস্থিরতা। স্থানীয়দের দাবি—
“যে নেতা আন্দোলনে, সংগঠনে, সেবায় সবসময় পাশে থেকেছেন, সেই জাহাঙ্গীর ভাইয়ের হাতেই চাই আমাদের ঢাকা-১৮ এর ধানের শীষ।”
জনগণের প্রত্যাশা এখন একটাই—
অবিলম্বে এস এম জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন দিন, যেন তিনি মাঠে থেকে বিএনপির স্বপ্নের পরিবর্তনের লড়াই আরও শক্তভাবে এগিয়ে নিতে পারেন।

