
বদিউজ্জামান :
নীলফামারির জলঢাকায় ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেষ বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বিএনপি’র অন্যতম সদস্য প্রফেসর আকবর আলী, নীলফামারী- ৩ (জলঢাকা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সৈয়দ আলী ও জেলা বিএনপি সদস্য আহমেদ সাঈদ চৌধুরী ডিডু।
সময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙালি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাজাহান কবির লেলিন উপজেলা যুবদলের আহবায়ক হারুনা রশিদ জোয়ারদার, সদস্য সচিব শাহিনুর হক বাবু, উপজেলা কৃষকদলের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা জাসাস এর আহবায়ক সুলতান মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুছ আলী, উপজেলা তাঁতি দলের সভাপতি আলমগীর হোসেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মমতাজুল হক মিঠু ও মহিলা দলের নেত্রী হেমা আহমেদ প্রমুখ। বক্তারা তারুণ্যের অহংকার তারেক রহমানের হাত শক্তিশালী করতে জলঢাকার মাটিকে বিএনপির ঘাঁটিতে পরিণত করে এলাকার উন্নয়ন স্বার্থে ধানের শীষ প্রতীকের প্রার্থী দাবি করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপিরআহবায়ক কমিটির সদস্য রেজওয়ানুল হক বাবু।

