
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ২৩৭ টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ শুরু করেন। এর ভিতরে খুলনা-৬ আসনের মনিরুল হাসান বাপ্পিকে খুলনা-৬ আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে গণসংযোগ, সাংগঠনিক দক্ষতা এবং তরুণ নেতৃত্বে গ্রহণযোগ্যতা বিবেচনায় রেখে বিএনপির হাইকমান্ড মনিরুল হাসান বাপ্পির নাম চূড়ান্ত করে তার নাম ঘোষনার পর পাইকগাছা ও কয়রায় বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন।

