
সুমন খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বৃহৎ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ঢাকা-১৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন-এর উদ্যোগে মনিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ (২) মাঠে আয়োজিত এই দোয়া মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, দলীয় নেতাকর্মী, বিভিন্ন স্তরের পেশাজীবী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ পরিচালনা করেন প্রখ্যাত ওলামায়ে কেরাম। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নির্যাতিত নেতাকর্মীদের মুক্তি এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন গণতন্ত্রের প্রতীক। তার নেতৃত্বে বিএনপি বারবার জনগণের অধিকার রক্ষায় আন্দোলন-সংগ্রাম করেছে। আজকের এই দোয়া মাহফিল শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়।তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এসব সংকট থেকে উত্তরণে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই দোয়া মাহফিল প্রমাণ করে যে দেশনেত্রীর প্রতি জনগণের ভালোবাসা ও শ্রদ্ধা আজও অটুট রয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের শক্তিতেই আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক আবেগঘন ধর্মীয় ও রাজনৈতিক মিলনমেলায়।

