
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৮ আসনের কর্ণধর ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন স্থানীয় জনপ্রিয় সংগঠক ও জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক মরহুম আরমান আহমেদ শাফিন-এর জানাজায় গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন—
“আরমান আহমেদ শাফিন ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও দেশপ্রেমিক। তাঁর মৃত্যুতে এলাকা একজন সত্যিকারের মানবিক নেতা ও সংগঠককে হারালো।”
এস এম জাহাঙ্গীর হোসেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এই দুঃসময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান।
জানাজায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। মরহুমের অবদান স্মরণ করে বক্তারা বলেন, শাফিনের কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

