
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে জনসাধারণের জন্য নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ পাবলিক টয়লেটের কাজ রহস্যজনকভাবে বন্ধ হয়ে পড়েছে। জানা গেছে, কোনো এক প্রভাবশালী মহলের হস্তক্ষেপে কাজটি আটকে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টয়লেট নির্মাণের জন্য বরাদ্দকৃত প্রকল্পে ইট, খোয়া ও অন্যান্য নির্মাণ সামগ্রী তিন নম্বর মানের হওয়ার কথা বলে বন্ধ করা হয় কাজ বাস্তবে ব্যবহৃত উপকরণগুলো ছিল এক নম্বর মানের। তবুও প্রকল্পের অগ্রগতি থেমে গেছে অজ্ঞাত কারণে।
এদিকে উপজেলা পরিষদে প্রতিদিন নানা কাজে আসেন শত শত সাধারণ মানুষ, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রত্যাশী। কিন্তু একটি পাবলিক টয়লেট না থাকায় সবাইকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বিশেষ করে নারী ও বয়স্ক নাগরিকদের দুর্ভোগ সীমাহীন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রকল্পটি ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিয়ে জনগণের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা দ্রুত নির্মাণ কাজ পুনরায় শুরু করে প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা কথা বলতে অনীহা প্রকাশ করেছেন।
সাধারণ মানুষের প্রত্যাশাফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে অবিলম্বে পাবলিক টয়লেট নির্মাণ সম্পন্ন করে জনসাধারণের ভোগান্তি দূর করা হোক।

