
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে গণআধিকার পরিষদ (জিওপি)র হয়ে ঢাকা-১৭ আসনে মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা, সমাজসেবক ও ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি জননেতা মোঃ আব্দুল বাতেন।
দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন সততা, নিষ্ঠা ও ত্যাগের সাথে। অতীতে তিনি গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন, বিশেষ করে ইসিবি চত্বরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র-জনগণকে সঙ্গে নিয়ে সাহসী নেতৃত্ব দেন।
জননেতা মোঃ আব্দুল বাতেন বিশ্বাস করেন, দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন রাজনীতি জনগণের সেবায় নিবেদিত থাকবে। সেই লক্ষ্যেই তিনি ঘোষণা দিয়েছেন—
“ঢাকা-১৭ আসনের প্রতিটি মানুষ আমার পরিবার। আমি নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত একটি আধুনিক, নিরাপদ ও মানবিক ঢাকা গড়ে তুলব।”
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণের ভোটে ‘ট্রাক মার্কা’ প্রতীকে বিজয়ী হলে এলাকার রাস্তাঘাট, সুয়ারেজ লাইন, ড্রেনেজ ব্যবস্থা ও মশক নিধনের মতো মৌলিক নাগরিক সমস্যা সমাধানে নিরলস কাজ করবেন।
একজন প্রাক্তন সেনা সদস্য হিসেবে তিনি দেশের সেবা করেছেন সততা, শৃঙ্খলা ও নৈতিকতার সাথে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সমাজে শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম ছড়িয়ে দিতে চান। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তিনি আরও বলেন,
“আমি জনগণের দুঃখ-দুর্দশার কথা জানি। রাজনীতি আমার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, এটি মানুষের কল্যাণের পথ।”
ঢাকা-১৭ আসনের সাধারণ মানুষ ইতোমধ্যেই জননেতা মোঃ আব্দুল বাতেনের পাশে দাঁড়াতে শুরু করেছেন। তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ ও প্রবীণ নাগরিকদের প্রত্যাশা— এই নেতৃত্বই পারে এলাকায় পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করতে।

