
নিজস্ব প্রতিনিধি :
রাকিনের COO লে. কর্নেল রশিদুল আলম বললেন: ঐক্যের ছাতার নিচে একত্রে কাজ করতে হবে সকলকে বিজয় রাকিন সিটি ওনার্স অ্যাসোসিয়েশন (BRCOA)-এর নিবন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান গতকাল শনিবার ইশার নামাজের পর বিজয় রাকিন সিটিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BRCOA অ্যাডহক প্রেসিডেন্ট জনাব মোঃ আব্দুস সাত্তার বিশ্বাস, এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির চিফ অপারেটিং অফিসার (COO) লে. কর্নেল মোঃ রশিদুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন BRCOA অ্যাডহক সদস্য সচিব মোঃ আশরাফুল হক সুপ্পি, যিনি স্বাগত বক্তব্যে সকল অতিথি ও বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়ে BRCOA-এর জন্ম থেকে বর্তমান পর্যন্ত সংক্ষিপ্ত ইতিহাস উপস্থাপন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব একরামুজ্জামান-এর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁর স্বপ্ন ও নেতৃত্বে বিজয় রাকিন সিটির যাত্রা শুরু হয়েছিল।
তার পরপরই
তিনি BRCOA-এরঅফিসিয়াল লোগো উন্মোচন করেন এবং অ্যাসোসিয়েশনের নিবন্ধন সনদ ও অনুমোদিত সংবিধান আনুষ্ঠানিকভাবে BRCOA সভপতির কাছে হস্তান্তর করেন।
লে. কর্নেল রশিদুল আলম সকল ফ্ল্যাটমালিক ও বাসিন্দাদের আহ্বান জানান—
“আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে BRCOA-এর নেতৃত্বে এক ছাতার নিচে থেকে কাজ করি এবং শহরটিকে আরও উন্নত করি।”
তিনি ঘোষণা দেন, আজ থেকে BRCOA অ্যাডহক কমিটি বিলুপ্ত হলো, এবং আগামীকাল থেকে BRCOA একটি স্বাধীন ও পূর্ণাঙ্গভাবে কার্যকর মালিক সমিতি হিসেবে কাজ করবে।
তিনি আরও জানান, রাকিন সিটিতে BRCOA-ই একমাত্র সরকার অনুমোদিত অ্যাসোসিয়েশন, যা ফ্ল্যাটমালিকদের প্রতিনিধিত্ব করবে এবং যা রাকিন কর্তৃপক্ষের সাথে সম্পাদিত চুক্তির একটি অংশের বাস্তবায়ন।
COO আরও প্রতিশ্রুতি দেন যে:
১️⃣ শহরের অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে,
২️⃣ দুইটি ATM বুথ স্থাপন করা হবে,
৩️⃣ গাড়ি ধোয়ার (Car Washing Point) ব্যবস্থা করা হবে,
এবং বাসিন্দাদের চাহিদা অনুযায়ী আরও কিছু উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হবে।
সভাপতি মোঃ আব্দুস সাত্তার বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন—
“আমাদের লক্ষ্য হলো ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থান। আমরা চাই এই শহর হোক আগামী প্রজন্ম ও প্রবীণদের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান ও বুক ভরে শ্বাস গ্রহণের একটি উপযুক্ত আবাসন ।”
তিনি আরও বলেন,
“এখানে সবাই আমাকে সমানভাবে ভালোবাসবেন না—এটাই স্বাভাবিক। তবুও আমি প্রতিটি পরামর্শ, সমালোচনা ও সংশোধনকে সম্মান করি, কারণ এটাই একটি সংগঠনকে শক্তিশালী করে।”
তিনি আশ্বাস দেন যে, BRCOA হবে কম অভিযোগ কিন্ত অধিক সহযোগিতা, আলোচনা ও সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে পরিচালিত একটি গণতান্ত্রিক সংগঠন, যেখানে কোনও প্রভাবশালী মনোভাব বা একক আধিপত্য থাকবে না।
তিনি সকলকে আহ্বান জানান—
“যার মনে কষ্ট বা অভিযোগ আছে, তারা যেন BRCOA-এর ছাতার নিচে এসে একসাথে সমাধান করেন, একসাথে থাকেন, একসাথে শহর গড়ে তোলেন।”
সভাপতি আরও বলেন,
“আজ আমি সভাপতি, কাল আরও যোগ্য কেউ আসতে পারেন। কিন্তু লক্ষ্য একটাই—বিজয় রাকিন সিটিকে প্রতিদিন আরও উন্নত করা।”
তিনি বিনয়ের সাথে সবাইকে স্মরণ করিয়ে দেন, BRCOA-ই একমাত্র সরকার অনুমোদিত সংগঠন, এবং আলাদা সংগঠনের স্বপ্ন দেখে কেউ যেন ঐক্য বিনষ্ট না করে।
তিনি রাকিন কর্তৃপক্ষকে আহ্বান জানান দখলকৃত সকল কমিউনিটি রুমগুলো মুক্ত করে প্রতিটি ভবনের বাসিন্দাদের সাধারণ ব্যবহারের জন্য বরাদ্দ করার জন্য অবিলম্বে উম্মুক্ত করে দেয়া হোক।
শেষে তিনি শহরের হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে বলেন,
“এই শহরে কেউ বৈষম্যের শিকার হবেন না। আমাদের হিন্দু ভাইয়েরা এই শহরের সমান মালিক ও সম্মানিত অংশ।”
জনাব মীর মাহমুদ হাসান লাকী তার বক্তব্যে উপস্থিত সিটিবাসীদের এক BRCOA এর ছাতার নিচে ঐক্যবদ্ধ ভাবে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রেখে রাকিনকে দেশের অন্যতম আবাসন হিসেবে গড়ে তুলতে সকলকে অনুরোধ করেন। পাশাপাশি BRCOA ছাড়া অন্য কোন সংগঠনকে সামনে এনে কোন প্রকার গন্ডগোল না পাকানোরও অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন টাওয়ারের বাসিন্দা, রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ উক্ত অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে আপ্যায়ন পরিবেশন করা হয়।

