
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকা–১৮ আসনের উত্তরায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও ঢাকা–১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন খোকনের নেতৃত্বে দোয়া মাহফিলে অংশ নেন—
ক্যান্টনমেন্ট থানা বিএনপির ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, ছাত্রনেতা মোঃ আজিজুল হক মিলন,
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন,
সাবেক ছাত্রনেতা মোঃ সারোয়ার আলম,ক্যান্টনমেন্ট থানা বিএনপি সদস্য হানিফ গাজী,
ক্যান্টনমেন্ট থানার ইউনিট সভাপতি রাব্বিসহ অসংখ্য নেতাকর্মী।
এ সময় কয়েক হাজার ওলামা-মাশায়েখ ও উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। তারা আল্লাহর দরবারে প্রার্থনা করেন—দেশনেত্রীকে যেন দ্রুত আরোগ্য দান করেন এবং জাতির কল্যাণে পুনরায় শক্তি সঞ্চারের তৌফিক দান করেন।

