
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় গত ২৫ অক্টোবর ২০২৫ ইং তারিখে সকাল আনুমানিক সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সুন্দরগঞ্জ রোডে সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধার উদ্দেশ্যে আগত মাদক বহনকারী একটি ১৫০ সিসি পালসার মোটর সাইকেল যাহার প্লেট নাম্বার রংপুর ল-১১-১২০০ মোটরসাইকেল চালকের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। তাকে গাইবান্ধা পুরাতন ব্রিজে উপরে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর আলম, এটিএসআই সোহাগ ও রুস্তম কং তারিকুল এবং কয়েক জন ট্রাফিক পুলিশ সদস্য তাকে সিগন্যাল দিয়ে আটকানোর চেষ্টা করলে মোটরসাইকেলটি রেখে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহি।
জব্দকৃত মোটরসাইকেলটি তল্লাশি করে এর ভিতরে দেখা যায় একটি বাজারের ব্যাগে লাল পলিথিন মোড়ানো বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা) পাওয়া যায়। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলটি গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

