
গাইবান্ধায় ৩১ দফা দাবী বাস্তবায়নে লিফলেট বিতরণ
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক মোঃ আনিসুজ্জামান জামান খান বাবুর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
২৪ শে আগষ্ট রবিবার বেলা সাড়ে ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের নতুন বাজার থেকে শুরু করে দাস বেকারির মোড়, নিউমার্কেট, ১ নং ট্রাফিক মোড় হয়ে হকার্স মার্কেট, কাচারী বাজার বকুল তলা এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হানিফ বেলাল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, কামাল আহম্মেদ, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, সদর মহিলা দলের নেত্রী মনি আক্তার, জেলা জাসাসের সদস্য সচিব ওয়াহিদ খান সুজন, সদর জাসাসের সভাপতি দেওয়ান মানিক সহ জেলা ও সদরের নেতাকর্মীগণ।

