
আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে বাগদা চিংড়িতে অবৈধ পুশ করার অপরাধে ৩০০ কেজি মাছ আটক করা হয়েছে। এ সময় অবৈধ জেলি পুশ করা বাগদা চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ডি জি এফ আই উপজেলা প্রতিনিধির তথ্যের ভিত্তিতে আশাশুনি কর্মরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লে. আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
আটককৃত মাছ কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের জোহর আলী গাজীর ছেলে মো. বাবু গাজী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মো. আব্দুল গফুর কারিগর এর ছেলে লিটন কারিগর ও ফতেপুর গ্রামের মোস্তফা গাজীর ছেলে সাঈদ হাসান অবৈধ পুরস্কৃত মাছ খুলনার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার প্রতিমধ্যে আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা মৎস্য সেটের সামনে থেকে আটক করেন।
পুশকৃত মাছ আশাশুনি সেনা ক্যাম্পে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

