
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬-২০২৭ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ২৭তম বাজেট ঘোষণা করা হয়েছে| সোমবার(২৯ জুন) বেলা ১১টার দিকে পৌরসভঅর সম্মেলণ কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভুমি) মিজানুর রহমান|
তিনি বাজেট বক্তব্যে বলেন,বাজেট হলো আয় ও ব্যয়ের হিসাব, সহজ কথায় একটি অর্থ বছরের আয় ও ব্যয়ের হিসাবই বাজেট| পৌরসভার রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৫,৭৪,০০,০০০/- টাকা মাত্র| পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ১২,৫০,০০,০০০/- টাকা মাত্র| পৌরসভার রাজস্ব উন্নয়ন ও প্রকল্প খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ১৮,২৪,০০,০০০/- টাকা মাত্র| পৌরসভার রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৫,৩৮,১৫,০০০/- টাকা মাত্র| পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১২,৫০,০০,০০০/-টাকা মাত্র| পৌরসভার রাজস্ব, উন্নয়ন ও প্রকল্প খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১৭,৮৮,১৫,০০০/-টাকা মাত্র| পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে সমাপনি স্থিতি দেখানো হয়েছে ৩৫,৮৫,০০০/- টাকা মাত্র| পৌরসভার রাজ¯^ খাতে সমাপনি স্থিতি দেখানো হয়েছে ০ (শুন্য) টাকা মাত্র|
তিনি আরো বলেন,পৌরসভার জনকল্যাণ সাধন, নাগরিক সুবিধা ও উন্নয়ন মূলক কাজসহ প্রশাসনিক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বাজেট প্রনয়ন করা হয়েছে| বাজেটে পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উন্নয়ন মূলক কাজ, পৌরসভা আলোকিতকরণ, পৌর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য মহল্লায় ডাস্টবিন স্থাপন, পৌর এলাকার উভয় বাজারের বিভিন্ন জায়গায় ওয়াটার ডিসপেনসারির মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা এবং জনকল্যাণ মূলক কাজকে অগ্রাধিকার দেয়া হয়েছে| অপরদিকে প্রাতিষ্ঠানিক ব্যয় ভার কমিয়ে বাস্তবমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে|

