
র.ই. জাকির :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে * ইসলামী মহাজোট ঐক্যপরিষদ * এর ব্যানারে বাংলাদেশ নাগরিক পার্টি ( বিসিপি) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: আমজাদ হোসেন সজল লালমনিরহাট ২ আসন থেকে নির্বাচনে অংশ গ্রহণ করবেন।
তিনি নির্বাচনে জয়ী হতে পারলে উত্তর বঙ্গের মঙ্গা এলাকা লালমনিরহাটের বেকর ছেলে – মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করনে উদ্যোক্তা তৈরি করে উৎপাদন্মুখী ব্যবসার মাধ্যমে পরিবারের আর্থিক সংকট দূর করে এলাকার মঙ্গা জাদুঘরে পাঠানোর অঙ্গীকার করেছেন।
তিনি এলাকার চিকিৎসা বঞ্চিত প্রত্যেক সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র স্থাপন করে দিবেন। সেখান থেকে সকল শ্রেণীর নাগরিকগন কম খরচে অতিঅল্প সময়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারিবেন।
এলাকার জনগণের প্রত্যাশা নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন মুখের এই কান্ডারীকে ভোটের মাধ্যমে বিজয় নিশ্চিত করে লালমনিহাট জেলার উন্নয়নের ভার তার কাঁধে তুলে দিতে ।
তিনি তার এলাকার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের কাছে দোয়া প্রার্থী।

