
জন জাগরণ ডেস্ক :
ক্যান্টনমেন্ট থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেনের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দৈনিক জনজাগরণ পরিবার।
দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট আলমগীর হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমান অবস্থানে পৌঁছাতে অ্যাডভোকেট আলমগীর হোসেনকে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের পথ অতিক্রম করতে হয়েছে। রাজনৈতিক জীবনে তিনি বহুবার মামলা-হামলার শিকার হলেও আদর্শিক অবস্থান থেকে কখনো বিচ্যুত হননি।
শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করা হয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী নেতৃত্ব দলীয় নেতাকর্মীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
জন্মদিন উপলক্ষে ক্যান্টনমেন্ট থানা বিএনপি, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অ্যাডভোকেট আলমগীর হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
দৈনিক জনজাগরণ পরিবারের পক্ষ থেকেও অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেনের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সার্বিক সাফল্য কামনা করা হয়েছে।

