
মাসুম বিল্লাহ-খুলনা :
আজ ২৮ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় খুলনার সাতরাস্তা মোড় বিএমএ ভবনে ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম মঞ্জুর সমর্থনে এক বিশেষ নির্বাচনী মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ নজরুল ইসলাম মঞ্জুকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তারা ডুমুরিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং এলাকার মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “ডুমুরিয়া আমাদের খুলনার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানকার মানুষের ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতি যে ভূমিকা পালন করছে তা প্রশংসনীয়। আমরা সবাই মিলে একটি সুন্দর ও বৈষম্যহীন খুলনা গড়ার লক্ষ্যে কাজ করে যাব।”
সভাপতির বক্তব্যে এ্যাড. শেখ আবুল কাশেম বলেন, “নজরুল ইসলাম মঞ্জু খুলনার মাটি ও মানুষের নেতা। ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতি তার পাশে আছে এবং আমরা বিশ্বাস করি তার সুযোগ্য নেতৃত্বে খুলনার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”
নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সমিতির সাধারন সম্পাদক শেখ আব্দুল কাদের, এফ এম ফারুক হোসেন,আবুল,রেজোয়ান সহ খুলনায় বসবাসরত ডুমুরিয়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।আরও উপস্থিত ছিলেন সাবেক খুলনা মহানগর বিএনপির প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ সহ মহানগর বিএনপির দলীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

